শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক / ৪৯ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত চার সদস্য দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ মঙ্গলবার রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন— অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, মো. ইসমাইল জবিউল্লাহ।

এ সময় বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, মীর সরাফত আলী সফুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৫ আগস্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন এ চারজনকে নিয়োগ দেওয়া হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তারা কাজ করবেন।

স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির দর্শনকে সামনে রেখে দেশ গড়বে বর্তমান সরকার।’

আমান উল্লাহ আমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও জনগণের চেষ্টায় দেশে ভোটাধিকার ফিরে এসেছে। দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। বিএনপি জনগণের সরকার, জনসেবা ও জনগণের পাশে থাকার সরকার।

অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, ‘জিয়াউর রহমান তিন বছরে যা কাজ করেছেন, তাঁর সুযোগ্য পুত্র বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আরও দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছেন।’

জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘বিএনপি রাজনৈতিক ঐতিহ্যের ধারক। এই সুযোগ সফলভাবে পালন করা হবে।’

এ সময় তারা দলের ঘোষিত কর্মসূচি ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


এ জাতীয় আরো খবর...