শিরোনামঃ
রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো আশ্রয়কেন্দ্র: উপকূলীয় সুরক্ষায় নতুন শঙ্কা রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৩৫ বার
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র টেকসই সমাধান। এ লক্ষ্যে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার পরিবেশ তৈরির ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক চিকিৎসা মানবিক সংস্থা মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী এ কথা বলেন। এমএসএফের আন্তর্জাতিক সভাপতি ড. জাভিদ আবদেলমোনাইমের নেতৃত্বে প্রতিনিধিদলটি বৈঠকে অংশ নেয়।

এমএসএফের প্রতিনিধিরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে তাদের চলমান মানবিক কার্যক্রম সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে বহির্বিভাগ ও জরুরি চিকিৎসাসেবা, পানি-স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি কার্যক্রম, মাতৃস্বাস্থ্যসেবা, যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা এবং মানসিক স্বাস্থ্যসেবা।

প্রতিনিধিদল জানায়, এসব সেবার একটি উল্লেখযোগ্য অংশ কক্সবাজারের স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীর কাছেও পৌঁছে দেওয়া হচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য এমএসএফের চিকিৎসা ও মানবিক সহায়তার প্রশংসা করেন।

রোহিঙ্গা পরিস্থিতি আন্তর্জাতিক মানবিক এজেন্ডায় গুরুত্বের সঙ্গে ধরে রাখতে এমএসএফের অব্যাহত সহযোগিতা কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


এ জাতীয় আরো খবর...