শিরোনামঃ
রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো আশ্রয়কেন্দ্র: উপকূলীয় সুরক্ষায় নতুন শঙ্কা রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক / ৪০ বার
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ভোট চাইলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ (বুধবার, ১৯ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনের নবম তলায় বিএনপির সংসদীয় দলের সভায় সংসদ সদস্যদের কাছে ভোট চান তিনি।

সভায় সভাপতিত্ব করেন তারেক রহমান। এতে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।

ফলে দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোটাভোটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামীকাল (বৃহস্পতিবার, ২০ আগস্ট) সংসদ সভা কক্ষে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে বিকেল ৫টা পর্যন্ত। এতে ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য।

একইদিন ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।


এ জাতীয় আরো খবর...