শিরোনামঃ
এম্পটি নেস্ট সিনড্রোম: সন্তান বিচ্ছেদের শূন্যতা—১০টি পরামর্শ পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া শুরু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি দেওয়ার প্রতিবাদে ১২ অক্টোবর অনশন দিল্লিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জেন-জিদের দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড় ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর ছয় মিনিটও সময় নেয়নি বিএনপি, জাতির সঙ্গে প্রতারণা করেছে: আখতার হোসেন হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

কলকাতায় হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক / ৪৪ বার
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ভারতের কলকাতায় হোটেলে আগুন লেগে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কলকাতাস্থ বাংলাদেশের ডেপুটি হাইকমিশন জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি বলে তারা জানতে পেরেছে। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডে দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন এবং তাদের ছেলে শর্ণশিষ দত্ত নিহত হয়েছেন। এছাড়া দেবাশীষের শ্বশুর আকরাম আলীও ভয়াবহ এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। দেবাশীষ দত্তের পরিবার এ তথ্য নিশ্চিত করেছে।

নিহত অপর বাংলাদেশির নাম আহমেদ বাবু। তার বাড়ি ঢাকার আমিনবাজারের বেগুনবাড়িতে।

এছাড়া আগুনে নিহত একজন ভারতীয়র পরিচয়ও জানা গেছে। তিনি ঝাড়খণ্ডের গিরিডি জেলার বাসিন্দা সন্দীপ পাসওয়ানে।

কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান জানিয়েছেন, দেবাশীষ দত্ত চ্যানেল নাইন ও দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

দেবাশীষ দত্তের পরিবার জানিয়েছে, তার স্ত্রী আফসানা অসুস্থ ছিলেন। আফসানার চিকিৎসার জন্য গত ৩ আগস্ট তারা ভারতে যান। প্রথমে বেঙ্গালুরুতে চিকিৎসা নেন। সেখানে চিকিৎসা শেষে মাত্রই গতকাল কলকাতায় আসেন। দেশে ফেরার আগে ওই হোটেলে ওঠেন তারা। সেখানেই মর্মান্তিক মৃত্যু হলো তাদের।


এ জাতীয় আরো খবর...