শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

সাবেক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসার ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক / ৪৮ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

জুলাই আন্দোলনের সময় নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দ মোনালিসা ইসলামকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তদন্ত কর্মকর্তার আবেদন আংশিক মঞ্জুর করে এ আদেশ দেন।

মোনালিসা ইসলাম-এর আইনজীবী অ্যাডভোকেট তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়, এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার মোনালিসা ইসলামকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানিতে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানায়। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানি শেষে আইনজীবী তরিকুল ইসলাম বলেন, মেহেরপুরের আটটি মামলা এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকায় দায়ের করা একটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন মোনালিসা ইসলাম।

কিন্তু কারামুক্ত হওয়ার আগেই নতুন করে এই হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। তার দাবি, এ সিদ্ধান্ত অযৌক্তিক এবং ন্যায়বিচারের পরিপন্থী। নতুন মামলাসহ তার বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় বিকেল ৫টার দিকে নিউ মার্কেটের ১ নম্বর গেটের সামনে হামলাকারীদের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন।

এ ঘটনায় নিহতের শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত বছরের ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে রাজধানীর ইস্কাটন রোডের একটি বাসা থেকে সৈয়দ মোনালিসা ইসলাম-কে গ্রেফতার করে পুলিশ।


এ জাতীয় আরো খবর...