শিরোনামঃ
সরকারি খাতে কোথায় কত ঘুষ: ৮০৪টি অভিযোগে ১৩ কোটি ৬৫ লাখ টাকার দাবি খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না: খাদ্যমন্ত্রী নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর দেশের উন্নয়নে বিরোধী দলের সহযোগিতা দরকার : পানিসম্পদ মন্ত্রী চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর ফেনীর ডিসি মনিরা হককে প্রত্যাহার ইমোশনাল উন্ড: বুকের মধ্যে ঘাতক কাঁটা ফ্যাসিষ্ট আ.লীগের লুটপাটের কারণে বিদ্যুৎ-গ্যাস সংকট: হুইপ দুলু চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

দেশের উন্নয়নে বিরোধী দলের সহযোগিতা দরকার : পানিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ২ বার
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

দেশের উন্নয়ন ও দেশ গড়তে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, জনগণ বিএনপি-কে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিরোধীদল আন্দোলনে থাকলে দেশ ও এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হবে।

আজ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকায় এসডিএফের ‘বি স্ট্রং’ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা ১৭ বছর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। এতে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। হাসিনা যেভাবে অত্যাচার-নির্যাতন করেছে, তাতে দেশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই মিলে আন্দোলন করে দেশ ও গণতন্ত্রকে রক্ষা করেছি। এখন আমাদের কাজ হলোÑ এই অর্জনকে সুরক্ষা করা এবং নতুনভাবে দেশকে গড়ে তোলা। এজন্য বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন।’

তিনি আরো বলেন, ‘বিরোধী দল লংমার্চ করেছে, আবার আন্দোলনের কথা বলছে। বাংলাদেশ যদি সবসময় আন্দোলনের মধ্যে থাকে, তাহলে এলাকার উন্নয়ন হবে না। এ ধরনের আন্দোলন এলাকার জন্য ক্ষতিকর, দেশের জন্যও ক্ষতিকর।’

বিরোধী দলের আন্দোলনের সমালোচনা করে পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘আন্দোলন করে বিএনপি-কে জিম্মি করার চেষ্টা করা হচ্ছে। তারা মনে করছে, আন্দোলন করলে বিএনপি, তারেক রহমান এবং মন্ত্রী-এমপিরা দুর্বল হয়ে যাবে। সেই সুযোগে জনগণ বাধ্য হয়ে তাদের ভোট দিয়ে ক্ষমতায় আনবে। সেই সুযোগ দেওয়া যাবে না। এজন্য সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করতে হবে।’

চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভূঁইয়া, দিঘলী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিন, বিএনপি নেতা শাহজাহান মিয়া ও চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহের ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।


এ জাতীয় আরো খবর...