শিরোনামঃ
ইমোশনাল উন্ড: বুকের মধ্যে ঘাতক কাঁটা বিমান টিকেট সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স: বিমানমন্ত্রী মানবাধিকার বিলের সিদ্ধান্ত ‘একতরফা’: বিরোধীদল বাংলাদেশ-চীনের কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরুর প্রস্তুতি জিম্মি থাকা কার্গো মুক্ত করলো তুরস্ক ও সোমালি বাহিনী, ১৪ জলদস্যু নিহত হাম উপসর্গে চারজনের মৃত্যু, নতুন রোগী দেড় হাজারের বেশি ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চলছে: স্থানীয় সরকারমন্ত্রী গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রাথমিক সম্পৃক্ততা মিলেছে: চিফ প্রসিকিউটর জাতীয় ফুটবল দলের নতুন ম্যানেজার বাবু, কো-অর্ডিনেটর আমের
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

হাম উপসর্গে চারজনের মৃত্যু, নতুন রোগী দেড় হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক / ৫ বার
প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। একইসময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫১৬ জন।

রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১৫১ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩০ আগস্ট পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লক্ষ ৫৬ হাজার ৮২৯ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৩৬৫ জন, গত ১৫ মার্চ থেকে ৩০ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৯ হাজার ৮২৯ জন।

গত ১৫ মার্চ থেকে ৩০ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৩৭ হাজার ৩৪৭ জন।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৩২ হাজার ২৯২ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৩০ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মোট ৮৬৮ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ৩০ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।


এ জাতীয় আরো খবর...