বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক / ১৩ বার
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত বেসরকারি স্কুলের শিক্ষকদের প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) করা বিধান বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পারওয়ার। ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তিনি।

গোলাম পারওয়ার বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না দেওয়ার বিধান সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। এই বিধান বাতিল করা না হলে নির্বাচন কমিশন আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

তিনি জানান, দেশে প্রায় ৩০ হাজার এমপিওভুক্ত শিক্ষক চাকরি করছেন। এসব শিক্ষকের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার বিষয়টি বৈঠকে তুলে ধরা হয়েছে।

এ ছাড়া নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির এক সদস্যকে পদায়নের বিষয়েও কথা বলেন জামায়াত নেতারা। তাকে অপসারণের জন্য সরকারকে অবহিত করার অনুরোধ জানান তারা।


এ জাতীয় আরো খবর...