শিরোনামঃ
৭২ বছর বয়সে ৩৫০ কোটির ব্লকবাস্টার অনলাইনে অর্ধেকের বেশি তথ্যই ভুল বা বিভ্রান্তিকর ‘নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে’ জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: শফিকুর রহমান জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আওয়ামী লীগের বয়ান’: শফিকুল আলম সংসদ কার্যকর থাকলে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম রংপুরে চার খুনের বিচার দ্রুত শেষ করার আশ্বাস ত্রাণমন্ত্রীর হজ ব্যবস্থাপনা সুষ্ঠু করতে সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে: ধর্মমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক / ১১ বার
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার পূরণ না করায় বিএনপির কঠোর সমালোচনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি অভিযোগ করেছেন, সরকার গঠনের ছয় মাস পেরিয়ে গেলেও বিএনপি জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’ আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, নির্বাচিত হওয়ার পর বিএনপি বারবার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলেছিল। কিন্তু ছয় মাসে তারা এর একটি অক্ষরও বাস্তবায়ন করেনি। তার ভাষায়, বিএনপি নায়ক হওয়ার সুযোগ পেলেও এখন ভিলেনে পরিণত হয়েছে।

বিএনপির ৩১ দফার প্রথম দফা বাস্তবায়নের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন সাবেক এই চিফ প্রসিকিউটর। তিনি অভিযোগ করেন, দলটি নিজেদের ঘোষিত কর্মসূচির সঙ্গে বেইমানি করে জাতীয় আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিচ্ছে। সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে তাজুল ইসলাম বলেন, বিরোধী দল হিসেবেও বিএনপি তাদের যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা সরকারের বিরুদ্ধে নন। দেশের স্বার্থে প্রয়োজন হলে আবারও বিএনপিকে নির্বাচিত করা হবে। তবে এর আগে সরকারকে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জাতীয় সংস্কার ও জুলাই সনদ নিয়ে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা রক্ষায় দ্রুত আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান মোহাম্মদ তাজুল ইসলাম।


এ জাতীয় আরো খবর...