শিরোনামঃ
৭২ বছর বয়সে ৩৫০ কোটির ব্লকবাস্টার অনলাইনে অর্ধেকের বেশি তথ্যই ভুল বা বিভ্রান্তিকর ‘নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে’ জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: শফিকুর রহমান জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আওয়ামী লীগের বয়ান’: শফিকুল আলম সংসদ কার্যকর থাকলে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম রংপুরে চার খুনের বিচার দ্রুত শেষ করার আশ্বাস ত্রাণমন্ত্রীর হজ ব্যবস্থাপনা সুষ্ঠু করতে সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে: ধর্মমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আওয়ামী লীগের বয়ান’: শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক / ৯ বার
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার চেষ্টা যারা করছেন, তাদের বক্তব্যকে আওয়ামী লীগের বয়ান বলে মন্তব্য করেছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ শুধু দিল্লিতে বসে কোনো কার্যক্রম পরিচালনা করছে—বিষয়টি এমন নয়। বরং তাদের লক্ষ্য জুলাই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোকে কাঠগড়ায় দাঁড় করানো। তিনি দাবি করেন, ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে বাংলাদেশে ভিন্নমতের প্রায় ৪০ জনকে হত্যা করা হয়েছে। ওই সময়ে বিভিন্ন ব্যক্তিকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা এবং খানকায় হত্যার ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি। একই সময়ে বাউলদের ধরে চুল কেটে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন সাবেক এই প্রেস সচিব।

শফিকুল আলম বলেন, বাংলাদেশ এখনো সংখ্যালঘুদের জন্য পুরোপুরি নিরাপদ দেশে পরিণত হতে পারেনি। অতীতেও এ অবস্থায় পৌঁছানো সম্ভব হয়নি, বর্তমান সময়েও দেশ সেই জায়গায় পুরোপুরি পৌঁছাতে পারেনি।

অন্তর্বর্তী সরকার নিয়ে সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই এই সরকারকে কটাক্ষ করে আনন্দ পান। কিন্তু অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক সরকার ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

গণভোট প্রসঙ্গে শফিকুল আলম বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা থেকে তিনি দেখেছেন, গণভোট বিষয়ে শিক্ষার্থীদের ধারণা বেশ পরিষ্কার ও প্রখর।


এ জাতীয় আরো খবর...