শিরোনামঃ
এবার এশিয়ান গেমসের পালা বাংলাদেশের তারেক রহমানের দিল্লি সফর চূড়ান্তের আগে সুনির্দিষ্ট এজেন্ডা চায় ঢাকা: দ্য হিন্দু হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, আক্রান্ত ৪৮ হাজার ছাড়াল আত্মহত্যার হার শূন্যের কোঠায় নামাতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : ড. মঈন খান ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী র‌্যাব বিলুপ্ত করে এসআরবি প্রতিষ্ঠায় বিল পাস
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ডিআরইউ: রিজভী

নিজস্ব প্রতিবেদক / ৫ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বাংলাদেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রাঙ্গণে ডিআরইউ’র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য তিনি এ মন্তব্য করেন। এসময় ডিআরইউ’র সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দসহ সংগঠনের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

রুহুল কবির রিজভী বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বাংলাদেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যে সময় মত প্রকাশের স্বাধীনতা অবদমিত ছিল, কথা বলা ছিল পাপ, যে কথা সরকারের বিরুদ্ধে যাবে-সেই কথা বলা ছিল ঘোরতর অন্যায়। সেই মুহূর্তে আমরা যতটুকু স্পেস পেয়েছি, সেইটুকু তারা প্রচার ও প্রকাশ করতে কখনো দ্বিধা করেনি। তাদের ওপরও চাপ ছিল। তারা অনেকেই বিবর্তনমূলক কালো আইন, ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় অনেককে নিগৃহীত হতে হয়েছে। জেল ও জুলুম খাটতে হয়েছে।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, এই পরিসর এবং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজকে একটা মুক্ত পরিবেশ পাচ্ছি। এখানে সব থাকবে। যারা সরকারে আছে, সরকারের বাইরে যারা আছে, সরকারের বাইরে বিরোধী দল তারা মুক্ত কণ্ঠে সমালোচনা করবেন। সরকারের যে কাজগুলো, সেগুলোর গঠনমূলক সমালোচনা করবেন। এইভাবেই একটি গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র গড়ে ওঠে। সেই প্রত্যয়ের গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম।

 


এ জাতীয় আরো খবর...