শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, আক্রান্ত ৪৮ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক / ৫২ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বৃহস্পতিবারের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন ভর্তি রোগীদের মধ্যে ৯৭৯ জন পুরুষ ও ৫১২ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২৭ জন, খুলনা বিভাগে ২৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ২০২ জন এবং বরিশাল বিভাগে ১৭৮ জন ভর্তি হয়েছেন।

এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫১ জন, রাজশাহীতে ১২২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮১ জন, ময়মনসিংহে ৮০ জন, রংপুরে ৫৪ জন এবং সিলেট বিভাগে ১৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে খুলনা বিভাগে দুজন এবং বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী ও ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন করে মারা গেছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩০৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৪৮ হাজার ৪৩০ জন। তাদের মধ্যে ৬২ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৭ শতাংশ নারী।

এ সময়ে ডেঙ্গুতে মোট ১৩৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ৪৭ দশমিক ১ শতাংশ এবং নারী ৫২ দশমিক ৯ শতাংশ।

এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৪৪ হাজার ৮৫৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

মাসভিত্তিক হিসাবে, বছরের প্রথমার্ধে ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক কম থাকলেও জুন থেকে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করে। আগস্টে ২০ হাজার ৫৩৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ৪৩ জনের মৃত্যু হয়।

সেপ্টেম্বরের প্রথম ১০ দিনে ১২ হাজার ৫৮৪ জন আক্রান্ত এবং ৪২ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


এ জাতীয় আরো খবর...