শিরোনামঃ
ভাইভায় বিশেষ নম্বরে কাউকে পাশ করানোর পরিকল্পনা নেই সরকারের: পানিসম্পদমন্ত্রী লংমার্চে উৎসাহিত হয়ে বিভিন্ন জায়গায় ‘ফ্যাসিস্টরা’ মিছিল করছে: পাট প্রতিমন্ত্রী সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির কারণে মানুষ ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী তিন অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি নারীদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী এআই দিয়ে আ.লীগপন্থি ভুয়া সংবাদ তৈরি, ২৯ অ্যাকাউন্ট বন্ধ করল অ্যানথ্রপিক
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

লংমার্চে উৎসাহিত হয়ে বিভিন্ন জায়গায় ‘ফ্যাসিস্টরা’ মিছিল করছে: পাট প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৮ বার
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

বিরোধীদলের লংমার্চ কর্মসূচিতে উৎসাহিত হয়ে ‘ফ্যাসিস্টদের দোসররা’ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে মিছিল করছে বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তার দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে।

আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা এলাকার তাহমিনা মোছলেহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নতুন চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের জনগণকে সচেতন থাকতে হবে, যাতে কোনো অপশক্তি বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে না পারে। বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটের সমর্থনে ক্ষমতায় এসেছে।’ জনগণের সমর্থন না থাকলে সরকার ক্ষমতায় থাকবে না, এমন সিদ্ধান্ত নেয়ার সাহস ও শক্তি সরকারের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তেল ও গ্যাস সংকট প্রসঙ্গে শরীফুল আলম বলেন, ‘সরকারের পাঁচ-ছয় মাসের মাথায় এমন কী সমস্যা হলো যে লাখ লাখ লিটার তেল ও গ্যাস পুড়িয়ে লংমার্চ করতে হবে?’ এতে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হয়েছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি। তবে দেশে তেল-গ্যাসের কিছুটা সংকটের কথা স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার দ্রুত এর স্থায়ী সমাধানে কাজ করছে।’ জনগণের সাময়িক অসুবিধার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখপ্রকাশ করেছেন বলেও জানান তিনি।

শরীফুল আলম বলেন, ‘প্রধানমন্ত্রী জাতিকে জানিয়েছেন, সরকার নিরবচ্ছিন্নভাবে তেল-গ্যাস সরবরাহ দিতে পারছে না এবং কিছুটা সমস্যা হচ্ছে। তবে অল্প সময়ের মধ্যে দেশের তেল-গ্যাস সংকট স্থায়ীভাবে সমাধান করা হবে।’

পরে ভৈরব স্টেডিয়ামসংলগ্ন হাইওয়ে থানার পেছনে একটি সড়কের নির্মাণকাজ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এর আগে, গোছামারা গ্রামে তাহমিনা মোছলেহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

দুপুর ১২টায় ভৈরব উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শরীফুল আলম।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ, ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সাইফুল হকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর...