শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চে ৭ সমাবেশ ও ৫ পথসভা হবে: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক / ৪৪ বার
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা থেকে রংপুর অভিমুখে লং মার্চে সাতটি সমাবেশ ও পাঁচটি পথসভা করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। কর্মসূচিতে ৮তম দফা হিসাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও যুক্ত করা হয়েছে।

আজ (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময় রংপুর অভিমুখে লং মার্চকে সামনে রেখে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন তিনি।

তিনি বলেন, ‘উত্তরাঞ্চলের মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে।’

কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। এতে কোনো ধরনের বাধা সৃষ্টি না করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি নেতা-কর্মীদের উস্কানিমূলক কোনো কর্মকাণ্ডে না জড়িয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের নির্দেশ দেন।


এ জাতীয় আরো খবর...