শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

৫২ সহকারী কমিশনারকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত

নিজস্ব প্রতিবেদক / ৪৫ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৫২ জন সহকারী কমিশনারকে পরবর্তী পদায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার। এসব কর্মকর্তা বর্তমানে বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়সহ মাঠ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত রয়েছেন।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের উল্লেখিত কর্মকর্তাদের সহকারী কমিশনার (ভূমি) পদে পরবর্তী পদায়নের জন্য তাদের চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

তালিকায় নিলুফা ইয়াছমিন মিতু, আকিব রায়হান, মো. আল ইমরান, স্বর্ণা সুলতানা জেনী, মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, সোহাইব হাসান আকন্দ, মো. রাশিক খান শুষান, অভিষেক কান্তি বর্মনসহ ৫২ কর্মকর্তার নাম রয়েছে।

প্রজ্ঞাপনের তালিকা অনুযায়ী, এসব কর্মকর্তার কেউ টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, মাদারীপুর, পাবনা, চট্টগ্রাম, রংপুর, নওগাঁ, নরসিংদীসহ বিভিন্ন জেলার মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করছেন। এদের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত কর্মকর্তারাও রয়েছেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, ভূমি মন্ত্রণালয়ে যোগদানের পর কর্মকর্তারা ঢাকার ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে মৌলিক ভূমি ব্যবস্থাপনা কোর্স সম্পন্ন করবেন।

এরপর ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীগণের পদায়ন নীতিমালা, ২০২২’ অনুসরণ করে তাদের পদায়ন করা হবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমি মন্ত্রণালয়ে যোগদানের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।


এ জাতীয় আরো খবর...