শিরোনামঃ
রেমিটেন্স, রিজার্ভ ও লেনদেন ভারসাম্যের উন্নতিতে শক্তিশালী বৈদেশিক খাত ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে অবস্থান জানাল যুক্তরাষ্ট্র বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় খুলনায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৯ বার
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আশঙ্কাজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় এই বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা জেলায় চারজন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যান। শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ২৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৮৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৮ জন ভর্তি হন। নতুন আক্রান্তদের মধ্যে খুলনা জেলাতেই সর্বোচ্চ ২২৬ জন (জেলায় ১৫৪ জন ও খুমেক হাসপাতালে ৭২ জন) রোগী ভর্তি হয়েছেন। এছাড়া বাগেরহাটে ১১, নড়াইলে ১২, সাতক্ষীরায় ১৭, কুষ্টিয়ায় ৪, মেহেরপুরে ৪ এবং চুয়াডাঙ্গায় ২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৩০২ জনে। এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৪৪ জন। মোট রোগীর মধ্যে ১০ হাজার ৮১৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেলেও বর্তমানে ১ হাজার ১৪১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ২৯৯ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।


এ জাতীয় আরো খবর...