সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

শাহ আলী থানার ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক / ১৩ বার
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ডিএমপির শাহ আলী থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমকে প্রশাসনিক কারণে ২৬ সেপ্টেম্বর অপরাহ্নে ডিএমপির সদরদফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে। পরে সেখান থেকে মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, নগদ টাকা ও অন্যান্য মালপত্র লুট করে নিয়ে যায় তারা।

লুটপাটের পর ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধাপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এর মধ্যেই শাহ আলী থানার ওসিকে প্রশাসনিক কারণে প্রত্যাহারের আদেশ দেওয়া হলো।


এ জাতীয় আরো খবর...