শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

আখতারুজ্জামান শুধু জামায়াতের নন, মেহনতি মানুষের নেতা: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক / ৪২ বার
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নন, পুরো বাংলাদেশের মেহনতি মানুষের নেতা হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার, ৪ অক্টোবর দলটির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সপ্তাহ উদবোধনকালীন তিনি এই কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আমির বলেন, ‘তাকে গ্রেপ্তারের বিষয়টি এই দেশের মানুষ এবং প্রবাসীরা ভালভাবে নেয়নি। তিনি যে বিষয়ে কথা বলেছেন সেটা ১০০ ভাগ সত্য।’

সরকারের হাসপাতালের নিরাপত্তা দেয়ার যোগ্যতা নেই উল্লেখ করে আমির বলেন, ‘মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য সেই সংসদ সদস্যকে পদত্যাগ করানো হয়েছে কিন্তু তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়নি।’

এসময় ৭ মাসেও হাম এবং ডেঙ্গুর সমস্যা সমধান করতে না পারায় সরকারের সমালোচনা করেন শফিকুর রহমান। এসময় সবাই মিলে ঘরের আশপাশ পরিষ্কার রাখার অনুরোধ জানান তিনি।


এ জাতীয় আরো খবর...