শিরোনামঃ
খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ দেশে বেড়েছে জ্বর-সর্দির রোগী, ঝুঁকিতে শিশুরা বান্দরবানে শুরু জুমের ধান কাটার উৎসব মদিনায় হুথিদের ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পথশিশুরা ভালো একটি জীবনের দাবি রাখে: ডেপুটি স্পিকার দুর্যোগ-সংকটে দ্রুত সহায়তা পৌঁছাতে কাজ করছে সরকার: উপদেষ্টা স্বপন আখতারুজ্জামান শুধু জামায়াতের নন, মেহনতি মানুষের নেতা: জামায়াত আমির সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গিয়েছেন সেনাপ্রধান ক্রীড়া কার্ড ও ভাতার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক / ১ বার
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

খুলনার দিঘলিয়া উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) নেতা মো. নাসিমুল গনি নিহত হয়েছেন। পুলিশ জানায়, রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দিঘলিয়ার ফরমাইশখানা এলাকায় বাড়ির সামনে চায়ের দোকানের বসে ছিলেন নাসিম। এ সময় একটি মোটরসাইকেলে দুইজন দুর্বৃত্ত এসে দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, প্রাথমিক অনুসন্ধানে নিহত নাসিমের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্টসহ মোট ৮টি মামলা রয়েছে। এছাড়া প্রাথমিক পর্যালোচনায় তার পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ)-এর সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

তিনি আরও জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।


এ জাতীয় আরো খবর...