শিরোনামঃ
৫৯২ কোটি টাকায় দুই কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হবে ‘বিপুল গ্যাস’ প্রধানমন্ত্রীর সফরে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে পররাষ্ট্রসচিব রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৩ ৭ দল নিয়ে ‘সমমনা ইসলামী দল’ ঘোষণা, একসঙ্গে চলার অঙ্গীকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী ‘সমাজের নিকৃষ্ট লোকরাই এমপি-মন্ত্রী হয়’— বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার সাজেকে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ৬ সদস্য আহত: পুলিশ সুপার আইনের শাসনে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ সাজেকে গুলিবর্ষণ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় ৩ হাজার পর্যটক উদ্ধার সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি, জামায়াত আমিরের উদ্বেগ
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

দুর্গার সাজে রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক / ২ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া থেকে শুরু করে বিদায় নিয়েছেন দেবী। তবে এখনো পূজার রেশ কাটেনি। এরইমধ্যে দুর্গার সাজে সেজেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা। সেই ছবি পোস্ট করেছেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে। সেখানে তিনি ২২টি বচনও দিয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফেসবুক পোস্টে রুমিন ফারহানা লিখেন-

১. বলাৎকারে ধর্ম যায় না

২. ঘুষ খেলে ধর্ম যায় না

৩. শিশু ধর্ষন বা নির্যাতনে ধর্ম যায় না

৪. মানুষ খুনে ধর্ম যায় না

৫. নারীর উপর সহিংসতায় ধর্ম যায় না

৬. নারীকে কুৎসিত অপবাদ দিলে ধর্ম যায় না

৭. অন্যের সম্পদ লুট করলে ধর্ম যায় না

৮. প্রতারণা আর মানুষ ঠকালে ধর্ম যায় না

৯. সারাবেলা মিথ্যার চাষে ধর্ম যায় না

১০. নোংরামি করে ধরা পড়ে মুতা বিয়া বললে ধর্ম যায় না

১১. মুনাফেকিকে জীবনের মূল মন্ত্র বানালে ধর্ম যায় না

১২. ধর্মকে ব্যবসা বানালে ধর্ম যায় না

১৩. বোনের হিস্যা ভাই মারলে ধর্ম যায় না

১৪. বাবা মাকে বৃদ্ধ বয়সে ভাগাড়ে ফেললে ধর্ম যায় না

১৫. অন্যের হক মেরে খেলে ধর্ম যায় না

১৬. মিথ্যার বেসাতিতে ধর্ম যায় না

১৭. ধর্মকে ঢাল বানিয়ে পাপাচারে লিপ্ত হলে ধর্ম যায় না

১৮. ওজন বা মাপে কম দিলে ধর্ম যায় না

১৯. খাদ্যে ভেজাল এমন কি বিষ মেশালেও ধর্ম যায় না

২০. ব্যাভিচারে ধর্ম যায় না

২১. দুর্বলের উপর অত্যাচারে ধর্ম যায় না

২২. দুষ্টের লালন পালনে ধর্ম মজবুত হয়

ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।

বি:দ্র দিয়ে তিনি আরও লিখেন, ‘মা দুর্গা দশভুজা, আটভুজা না। যাই হোক মূর্খের সমাজ, কি আর করা।


এ জাতীয় আরো খবর...