শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট কাটবে না: সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক / ১৪ বার
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কার ও রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেছেন, শুধু মুখে ঐক্যের কথা বললে হবে না, সরকারকে বাস্তবে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তা না হলে দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব নয়।

শনিবার (২১ নভেম্বর) ঢাকা মহানগরী উত্তর জামায়াত কার্যালয়ে দলের গুলশান পূর্ব থানার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন গুলশান পূর্ব থানা আমির মো. জিল্লুর রহমান। এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকার।

সেলিম উদ্দিন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের অন্যতম পথ হলো জুলাই সনদ বাস্তবায়ন। তাই দ্রুত সংবিধান সংস্কার ও রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠায় সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, ‘আমরা এই সরকারকে বলবো, মুখে ঐক্যের কথা নয়, বাস্তবে জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করুন। ’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের এই নেতা বলেন, পতিত স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। এতে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, নাগরিক নিরাপত্তা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ঢাকা মহানগরী উত্তর জামায়াত। পাশাপাশি সংগঠনটি নিজস্বভাবে আরও ৬০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

দলের দায়িত্বশীলদের উদ্দেশে সেলিম উদ্দিন বলেন, সুযোগ মানুষকে স্বার্থপর ও দুর্নীতিগ্রস্ত করে তুলতে পারে। তাই আল্লাহর প্রতি ঈমান, তাঁর সাহায্য কামনা এবং নৈতিক মূল্যবোধ ধরে রাখা জরুরি। সংসদ সদস্য, মন্ত্রী কিংবা ক্ষমতা—কোনোটিই চিরস্থায়ী নয়।

তিনি দায়িত্বশীলদের আত্মকেন্দ্রিক না হয়ে সংগঠনের কর্মীদের খোঁজখবর নেওয়া, তাদের পাশে দাঁড়ানো এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।

সেলিম উদ্দিন বলেন, দেশের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।


এ জাতীয় আরো খবর...