শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

বিএনপির ত্রাণ তহবিলে ২ লাখ টাকা দিলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক / ২৬৪ বার
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে বন্যার্তদের জন্য বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিল কমিটির কাছে ২ লাখ টাকা হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ অর্থ হস্তন্তর করা হয়।

এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার ব্যক্তিগত ফান্ড থেকে এই অনুদান দেওয়া হয়েছে। দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে খালেদা জিয়া সবার পাশে দাঁড়িয়েছেন।

তিনি আরও বলেন, যেকোনো সংকটে খালেদা জিয়াই নেতৃত্ব দিয়েছিলেন, অথচ বিনা কারণে গত ছয় বছর তাকে জনগণ থেকে দূরে রাখা হয়েছে। সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া।


এ জাতীয় আরো খবর...