শিরোনামঃ
সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সন্তানের বয়স ১৮ থেকে ২৪: বাবা-মায়ের জন্য ১০টি পরামর্শ শিশু ইরা মনি হত্যা মামলার রায় পেছাল সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত বহাল সারাদেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা অর্থমন্ত্রীর অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন স্পেনের কাছে হারের পর পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজের পদত্যাগ চিকিৎসাকে বিশেষ সুবিধা নয় অধিকার ভাবার আহ্বান জুবাইদা রহমানের
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৮ জন

নিজস্ব প্রতিবেদক / ৩৪৩ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে ৩৮৩টি নমুনা পরীক্ষা করে এ সংক্রমণ ধরা পড়ে। তবে এই সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। বৃহস্পতিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের নিয়ে দেশে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৩২ জনে। মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫০৬-এ অপরিবর্তিত রয়েছে।

ঢাকা বিভাগে ১৭৮টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৭টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১২ জন, রাজশাহী বিভাগে ৩৩টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয় ২ জন এবং খুলনা বিভাগে ২৫টি নমুনা পরীক্ষায় শনাক্ত করা হয় ৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৭ দশমিক ৩১ শতাংশ, আর মহামারি শুরুর পর থেকে মোট শনাক্তের গড় হার ১৩ দশমিক ০৫ শতাংশ।


এ জাতীয় আরো খবর...