শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

মুসলিম বিশ্বকে মহাযুদ্ধের প্রস্তুতির আহ্বান হেফাজতে ইসলামের

নিজস্ব প্রতিবেদক / ১৫৫ বার
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫

চলমান ইরান-ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে মুসলিম বিশ্বকে আসন্ন মহাযুদ্ধের প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (২১ জুন) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এই আহ্বান জানান।

বিবৃতিতে ইসরায়েলকে ‘পৃথিবীর শান্তি ও মানবতার ধ্বংসকারী’ উল্লেখ করে হেফাজতে ইসলাম বলেন, ‘মুসলিম বিশ্বের ওপর বারবার যুদ্ধ চাপিয়ে দেয়া হচ্ছে। আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানকে যুদ্ধে নামতে বাধ্য করেছে। আজ ইরানকে দমন করার চেষ্টা চলছে, কাল একই পরিণতি ঘটতে পারে অন্য কোনো প্রভাবশালী মুসলিম দেশের ক্ষেত্রে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইসরায়েলের ধ্বংসের সঙ্গে সঙ্গে সাম্রাজ্যবাদী শক্তির পতনও অনিবার্য। ইসরায়েল একা নয়, এর পেছনে রয়েছে আমেরিকা ও ইউরোপের মোড়ল রাষ্ট্রগুলো। বিশ্ব এক ভয়াবহ মহাযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে মুসলিম বিশ্বকে ভোগবাদ ও উদাসীনতা ত্যাগ করে, ঐক্যবদ্ধভাবে আধুনিক যুদ্ধকৌশল ও জ্ঞান-বিজ্ঞান অর্জনের মাধ্যমে প্রস্তুতি নিতে হবে।’

ফিলিস্তিন প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েল যখন ফিলিস্তিনে গণহত্যা চালায়, তখন কথিত মানবতার ধারক আমেরিকা চুপ থাকে। আর যখন ইসরায়েল সামান্য প্রতিরোধের মুখে পড়ে, তখনই জেগে ওঠে ইউরোপ-আমেরিকা। তারা কখনো শান্তি আনেনি, বরং বিশ্বজুড়ে যুদ্ধ আর ধ্বংস ডেকে এনেছে।’

বিবৃতিতে মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি ঐক্য ও আত্মনির্ভরতার আহ্বান জানিয়ে বলা হয়, ‘ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের যে ষড়যন্ত্র চলছে, তা প্রতিরোধে একমাত্র পথ হচ্ছে ঐক্য ও আত্মমর্যাদার পথে ফিরে আসা। সময় এসেছে আত্মজাগরণের।’


এ জাতীয় আরো খবর...