শিরোনামঃ
ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পিংক বাস: প্রয়োজনীয়, কিন্তু সম্পূর্ণ সমাধান নয় জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা মার্কিন আদালতে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল গ্যাস সংকট: তবু অর্ডার কমেনি পোশাক কারখানায রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধিতে আগ্রহ কম বিএনপির মন্ত্রিসভার আকার বেড়ে হলো বায়ান্ন, উপদেষ্টার সংখ্যা সর্বোচ্চ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৫৬

নিজস্ব প্রতিবেদক / ৩৩৬ বার
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫

পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিভিন্ন মামলায় ১ হাজার ৫৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ২৯ জন বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত এবং ৫২৭ জন অন্যান্য মামলার আসামি। শনিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ২৯ জন ও অন্যান্য ঘটনায় ৫২৭ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চাইনিজ রাইফেল কার্তুজ ৫টি, ছুরি একটি, লোহার হাতুড়ি একটি, দেশীয় অস্ত্র দুটি, মোবাইল সেট চারটি, দেশীয় তৈরি ওয়ান শুটারগান দুটি, ১২ বোর কার্তুজ একটি, দা ৩টি, লোহার তৈরি ছোরা দুটি, থ্রি নট থ্রি রাইফেলের গুলি তিনটি, থ্রি নট থ্রি রাইফেলের গুলির এমটি কার্টিজ (খোসা) একটি, বার্মিজ চাকু একটি, শর্টগানের তাজা গুলি ৯টি, গুলির খোসা ৪টি উদ্ধার করা হয়েছে। সারা দেশে বিশেষ এ অভিযান চলমান থাকবে।


এ জাতীয় আরো খবর...