শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

ইরানে হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘকে জামায়াত আমিরের আহ্বান

নিজস্ব প্রতিবেদক / ১৫৫ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান সোমবার (২৩ জুন) এক বিবৃতিতে এ হামলাকে ‘আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন’ বলে আখ্যা দেন। পাশাপাশি এই আগ্রাসী হামলার বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে  জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে জামায়াত আমির বলেন, গত ২১ জুন রাতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল মিলে ইরানের ওপর অতর্কিত হামলা চালিয়েছে, যা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ওপর সরাসরি আগ্রাসন। এটি আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী এবং সম্পূর্ণ অযৌক্তিক ও অবৈধ। এমন হামলার ফলে গোটা মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, ইরান এখনও পরমাণু অস্ত্র তৈরি করছে না—এ কথা মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড নিজেই বলেছেন। তারপরও ইরানের ওপর মিথ্যা অভিযোগ এনে হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও বিশ্ব শান্তির জন্য মারাত্মক হুমকি।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, এ ধরনের আগ্রাসী পদক্ষেপ গোটা মধ্যপ্রাচ্যে সংঘাত-সংঘর্ষ আরও বাড়িয়ে দেবে। এই হামলা বিশ্ববাসীকে হতবাক করেছে এবং মানবতার বিরুদ্ধে এক স্পষ্ট বার্তা বহন করে।

তিনি ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে এই ধরনের আগ্রাসন বন্ধ করতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে জাতিসংঘ ও বিশ্বসম্প্রদায়ের কাছে তিনি দাবি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এহেন ‘বেপরোয়া, অন্যায় ও অযৌক্তিক’ হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।


এ জাতীয় আরো খবর...