শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকারকে দুর্বল দেখতে চাই না: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক / ১৫১ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নির্বাচনের আগে মৌলিক সংস্কারের ব্যাপারে আমাদের কোনো ছাড় থাকবে না। খুনিদের বিচারের বিষয়েও আমাদের কোনো আপস থাকবে না। জুলাই ঘোষণাপত্র জুলাই মাসে দেওয়ার ক্ষেত্রে কোনো আপস থাকবে না।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা দুর্বল সরকার হিসেবে দেখতে চাই না। তারা যদি নিজেদের দুর্বল হিসেবে প্রকাশ করে, তবে তা হবে অভ্যুত্থানের রক্তের সঙ্গে সবচেয়ে বড় প্রতারণা।

সোমবার (২৩ জুন) সন্ধ্যায় পঞ্চগড় চেম্বার ভবনে জাতীয় যুব শক্তি পঞ্চগড়ের সমন্বয় সভায় এসব কথা বলেন সারজিস আলম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভাকেট তারিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নেছার উদ্দিন, যুব শক্তির কেন্দ্রীয় সংগঠন ওয়াশিশ আলমসহ এনসিপি জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারজিস আলম বলেন, ‌‘প্রথম সারির সাতটি দলের মধ্যে ছয়টি দল যখন একটি সংস্কারের প্রশ্নে একমত হয়, তখন অন্তর্বর্তী সরকার বা ঐকমত্য কমিশনের কাছে যদি একটি দল বড় হয়ে যায়, তবে অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্যতা হারাবে। আমরা প্রত্যাশা করি অন্তর্বর্তী সরকার তাদের দায়বদ্ধতা ভুলে যাবে না। আমরা প্রত্যাশা করি, একটি স্বচ্ছ নির্বাচনের আগে দেশে জুলাই সনদ দেখতে পাবো। জুলাই ঘোষণাপত্র পাবো। মৌলিক ও নির্বাচনকালীন সংস্কার পাবো এবং দৃশ্যমান বিচার দেখতে পাবো।’

তিনি বলেন, ‘বিগত দিনে আওয়ামী লীগ ছাত্রলীগ-যুবলীগকে চাঁদাবাজির জন্য ব্যবহার করেছে। ক্ষমতার অপব্যবহারের জন্য ব্যবহার করেছে। মাদকের সিন্ডিকেটের জন্য ব্যবহার করেছে। নিরপরাধ মানুষকে নির্যাতন করার জন্য ব্যবহার করেছে। অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের হয়রানির জন্য ব্যবহার করেছে। নতুন বাংলাদেশে কিছু কিছু সংগঠন একই কাজ করার চেষ্টা করছে। আমরা মনে করি, নতুন বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কেউ আমাদের শত্রু নয়। আমরা তাদের প্রতিযোগী মনে করি। তবে কেউ যদি আবারও অপকর্ম করে তার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে।’

 


এ জাতীয় আরো খবর...