শিরোনামঃ
আকাশপথে ‘জিম্মি’ রাজশাহী-ঢাকা রুটের যাত্রীরা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর রূপরেখা ও নীতিমালা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া হবে : ধর্ম প্রতিমন্ত্রী নানা সংকটেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে কাজ করছে সরকার: রিজভী স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই : রাশেদ খাঁন দক্ষ জনশক্তি গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী শুমারির মাধ্যমে দেশের সব নৌযানের তথ্য সংগ্রহ করা হবে: প্রতিমন্ত্রী গ্রামীণ স্বাস্থ্যসেবা ঢেলে সাজাতে আসছে হেলথ হাব: স্বাস্থ্যমন্ত্রী পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি ও পরিবারের জন্য হচ্ছে নতুন অধিদপ্তর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

কোনো ধরনের মবকেই প্রশ্রয় দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক / ২০৭ বার
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কোনো ধরনের মবকেই প্রশ্রয় দেওয়া হবে না। মব সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে।

আজ মঙ্গলবার ডিএমপির সদর দপ্তরের ষষ্ঠতলার সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শেখ মো. সাজ্জাত আলী।

‘মব’ নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া গেল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিএমপি কমিশনার।

‘মব’ তৈরি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তার ঘটনায় এক ব্যক্তিকে আটক করার তথ্য জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, এ ঘটনায় মামলা হচ্ছে।

গত রোববার রাজধানীর উত্তরার বাসায় ঢুকে একদল লোক নূরুল হুদাকে বের করে আনেন। জুতার মালা পরিয়ে তাঁকে হেনস্তা করে পুলিশে সোপর্দ করেন। জুতা দিয়ে নূরুল হুদাকে আঘাত ও ডিম নিক্ষেপের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, ঘটনার সময় সেখানে পুলিশ উপস্থিত ছিল।


এ জাতীয় আরো খবর...