শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

জাইমার পাশে আছি: নিলা ইসরাফিল

নিজস্ব প্রতিবেদক / ১৩৮ বার
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। বুধবার (২৫ জুন) তার একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নিলা ইসরাফিল। ছবির উপরে লিখেছেন, জাইমার পাশে আছি- কারণ সত্যের পাশে দাঁড়ানোই ন্যায়বোধের আসল পরীক্ষা।

ফেসবুক পোস্টে তিনি আরও লিখেছেন, একজন নারী যখন নিজ আলোয় এগিয়ে যান, কিছু চোখ তখন সত্য মেনে নিতে পারে না।
ব্যারিস্টার জাইমা রহমানকে ঘিরে যে মিথ্যা ও কুরুচিপূর্ণ প্রচার চালানো হচ্ছে, তা শুধু ব্যক্তিগত আঘাত নয়- সমাজের মূল্যবোধের ওপরও এক নির্মম আক্রমণ বলে জানিয়েছে তিনি।

নিলা ইসরাফিল আরও লিখেছেন, একজন শিক্ষিত, সম্মানিত নারীর চরিত্র হরণে যে অসৎ প্রচেষ্টা চালানো হয়েছে, তা আমরা ঘৃণা করি। জাইমার পাশে আছি- কারণ সত্যের পাশে দাঁড়ানোই ন্যায়বোধের আসল পরীক্ষা।


এ জাতীয় আরো খবর...