শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

আগামী ৬ জুলাই পবিত্র আশুরা

নিজস্ব প্রতিবেদক / ২১৮ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ৬ জুলাই (রবিবার) পবিত্র আশুরা পালিত হবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে হয়েছে, দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শুক্রবার থেকে মহররম মাস গণনা করা হবে। এ হিসাবে পবিত্র আশুরা পালিত হবে আগামী ৬ জুলাই রবিবার।

আশুরার দিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। এবার পবিত্র আশুরা রবিবার হওয়ায় সাপ্তাহিক ছুটিসহ টানা তিন দিন ছুটি কাটাবেন সরকারি চাকুরেরা।

‘আশুরা’ শব্দটি এসেছে আরবি ‘আশারা’ থেকে, যার অর্থ ‘দশ’। হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের ১০ তারিখ পালিত হয় পবিত্র আশুরা, যা ইসলামী ইতিহাসে নানা তাৎপর্যপূর্ণ ঘটনার সাক্ষী হয়ে আছে। শিয়াপন্থিরা বিশেষভাবে আশুরা পালন করে থাকেন।

কারবালা প্রান্তরে মহানবীর দৌহিত্র ইমাম হোসেনের শাহাদত বরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত আমাদের দেশে আশুরা উদযাপিত হয়। তবে ইসলামের ইতিহাসে আশুরা আরও কিছু তাৎপর্যময় ঘটনায় উজ্জ্বল হয়ে আছে।

পবিত্র আশুরার রোজায় বিগত বছরের গোনাহ থেকে মুক্তি মেলে। হজরত আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আশুরার রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আশুরার রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করছি যে, তিনি বিগত এক বছরের পাপ ক্ষমা করে দেবেন।’ (মুসলিম)


এ জাতীয় আরো খবর...