শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

আজ ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ কর্মসূচি শুরু বামপন্থিদের

নিজস্ব প্রতিবেদক / ৪২৯ বার
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে লিজ প্রদান ও রাখাইনে করিডোর দেওয়ার উদ্যোগ বন্ধ এবং জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষার বিভিন্ন দাবিতে দু’দিনব্যাপী ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ আজ শুক্রবার শুরু হয়েছে।

আগামী শনিবার চট্টগ্রামে এ কর্মসূচি শেষ হবে। দেশের বামপন্থি দল ও সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’-এর ব্যানারে রোডমার্চ কর্মসূচি পালিত হচ্ছে, যার মূল স্লোগান– ‘মা মাটি মোহনা, বিদেশিদের দেব না’।

কর্মসূচি অনুযায়ী আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে উদ্বোধনী সমাবেশ শেষে নারায়ণগঞ্জ, সোনারগাঁ, চান্দিনা ও কুমিল্লা হয়ে আজ রাতে ফেনী পৌঁছাবে। পথে নারায়ণগঞ্জ ও কুমিল্লার বিভিন্ন পয়েন্টে পথসভা ও মিছিল এবং কুমিল্লায় প্রথম দিনের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

আগামীকাল শনিবার সকালে ফেনী থেকে যাত্রা শুরু করে মিরসরাই, সীতাকুণ্ডে পথসভা ও মিছিল এবং চট্টগ্রাম বন্দরের সামনে সমাপনী সমাবেশের মাধ্যমে রোডমার্চ শেষ হবে। ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে এই দুই দিন দেশের সব জেলা-উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।


এ জাতীয় আরো খবর...