শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

ব্যবসায়ীকে দাঁড়ি ধরে মারধরের ঘটনায় আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ২৭৯ বার
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

মানিকগঞ্জের ঘিওরে এক ব্যবসায়ীকে দাঁড়ি ধরে মারধর করার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি নাসিম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঘটনার চারদিন পর শুক্রবার (২৭ জুন) সকালে ঢাকার আশুলিয়া উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাসিম ভূঁইয়া মানিকগঞ্জের ঘিওর উপজেলার মোশারফ হোসেন ওরফে বাচ্চু ভূঁইয়ার ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি দুপুরে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব। তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। পরে ঢাকার আশুলিয়া উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে সে পুলিশের হেফাজতে রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

এর আগে, গত ২৩ জুন সোমবার রাত ৯টার দিকে ঘিওর বাসস্ট্যান্ড এলাকার ‘মানিক কম্পিউটার’ দোকানে ঢুকে দোকান মালিক আলী আজম মানিককে দাঁড়ি ধরে টানাহেঁচড়া ও এলোপাতাড়ি মারধর করেন নাসিম ভূঁইয়া। পুরো ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী চরম প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরের দিন মঙ্গলবার (২৪ জুন) সকালে ভুক্তভোগী মানিক ঘিওর থানায় নাসিম ভূঁইয়ার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 


এ জাতীয় আরো খবর...