শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

চোখ ও ত্বকের যত্নে গোলাপজল

নিজস্ব প্রতিবেদক / ১৭৩ বার
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫

গোলাপজল শুধু ত্বককে তরতাজা রাখেই না, এটি চোখের নানা সমস্যারও কার্যকর প্রাকৃতিক সমাধান হতে পারে, বলছে সাম্প্রতিক গবেষণা। দীর্ঘদিন ধরে গোলাপজল ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে এলেও, এবার গবেষকেরা জানাচ্ছেন এর আরো বিস্তৃত উপকারিতার কথা।

‘জার্নাল অব ইন্টারকালচারাল এথনোফার্মাকোলজি’-তে ২০২৫ সালে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, গোলাপজলে থাকা ফ্ল্যাভনয়েড ও টার্পিন উপাদান চোখের প্রদাহ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে চোখের জ্বালা, ক্লান্তি, শুষ্কভাব বা ‘ড্রাই আই’ এর মতো সমস্যায় গোলাপজল অত্যন্ত উপকারী হতে পারে।

দীর্ঘ সময় কম্পিউটার স্ক্রিনে চোখ রাখলে চোখে ক্লান্তি, অস্বস্তি ও মাথাব্যথার মতো উপসর্গ দেখা দেয়, যাকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় ‘অ্যাস্থেনোপিয়া’। আবার অনিদ্রা, মোবাইলের অতিরিক্ত ব্যবহার কিংবা ধুলাবালিতে চোখের সংস্পর্শেও এই ধরনের সমস্যা হতে পারে। এসব ক্ষেত্রে চোখে সরাসরি গোলাপজল ব্যবহার করলে আরাম পাওয়া যেতে পারে বলে দাবি করছেন গবেষকেরা।

গোলাপজলের অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল গুণাগুণ চোখের সংক্রমণ, বিশেষ করে কনজাঙ্কটিভাইটিস বা চোখের ফোলা ও জ্বালার মতো অবস্থায় কার্যকর হতে পারে। গবেষণা অনুযায়ী, নিয়মিত ব্যবহারে চোখের স্বাস্থ্য ভালো থাকে এবং ছানি পড়ার ঝুঁকিও কমে যেতে পারে। ‘ফার্মাকোলজি’ জার্নালে প্রকাশিত আরেক গবেষণায় বলা হয়েছে, গোলাপজলের অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান চোখের রেটিনাকে সুরক্ষা দেয় এবং প্রদাহ কমিয়ে আরাম এনে দেয়।

 

এছাড়াও ত্বকে মাখলে গোলাপজল দাগছোপ কমাতে সাহায্য করে এবং ত্বককে করে তোলে মসৃণ ও নরম। সামান্য গোলাপজল হাতে নিয়ে মুখে লাগালে ত্বকের জ্বালাভাব নিমেষেই কমে যায়, যা ত্বককে রাখে সতেজ ও আরামদায়ক। তাই প্রাকৃতিক উপাদানে চোখ ও ত্বকের যত্ন নিতে গোলাপজল হতে পারে একটি সহজ ও নিরাপদ বিকল্প—বলছেন গবেষকেরা।


এ জাতীয় আরো খবর...