শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

সাবেক সিইসি নুরুল হুদার আরো ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক / ২৩৩ বার
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫

রাষ্ট্রদ্রোহের অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনা (সিইসি) সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার ফের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তার জিজ্ঞাসাবাদ করতে ফের এই রিমান্ড আবেদন করা হয়েছে।

আজ শুক্রবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

জানা যায়, নুরুল হুদা গুরুত্বপূর্ণ তথ্য দিলেও পাঁচ কারণে পুলিশ তার ফের রিমান্ড চায়। রিমান্ড চাওয়ার আবেদনে এমন তথ্য উল্লেখ করা হয়েছে।

রিমান্ড চাওয়ার কারণগুলো হলো- আসামির প্রদানকৃত চাঞ্চল্যকর তথ্যাদি যাচাই বাছাই করা; আসামি যেসব তথ্য দিয়েছেন তা নথি সংক্রান্ত তথ্য হওয়ায় এসব নথি উদ্ধার করে যাচাই বাছাই করা; আসামি প্রধান নির্বাচন কমিশনার থাকাকালে যেহেতু ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি পাতানো নির্বাচন ছিল সেহেতু সেটি একটি দাপ্তরিক সংঘবদ্ধ অপরাধ।

আসামির নির্দেশে অন্যান্য অফিসের সাথে যোগাযোগ করে কীভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনটি পাতানো নির্বাচন করানো হয় তা উদঘাটন; ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর্থিক বাজেট ও বাস্তবায়ন সংক্রান্ত তথা উদঘাটন করা; আসামি কে.এম নুরুল হুদা ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারসহ জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। 

এর আগে ২২ জুন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২৩ জুন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।

শুনানি শেষে ওইদিন আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এ মামলায় গ্রেপ্তার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল রিমান্ডে রয়েছে। গত ২৫ জুন আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।


এ জাতীয় আরো খবর...