শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

চলতি বছর করোনায় এ পর্যন্ত ২২ মৃত্যু, একদিনে শনাক্ত ৭

নিজস্ব প্রতিবেদক / ১৭২ বার
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা ২২ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত একদিনে ১৮১ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগে একজন করে মোট দুইজন মারা গেছেন। তাদের মধ্যে একজনের বয়স ৩১ থেকে ৪০ বছর এবং অন্যজন ৭১ থেকে ৮০ বছর বয়সী।

এদিকে গত একদিনে ১৮১ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ঢাকায় ১৫৬ জনের নমুনা পরীক্ষায় ৪ জন, চট্টগ্রামে ২০ জনের নমুনা পরীক্ষায় ২ জন এবং ময়মনসিংহে ৩ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে।

 

অন্যদিকে চলতি বছরের প্রথম দিন থেকে শনিবার পর্যন্ত করোনায় মোট ২২ জন মারা গেছেন। এরমধ্যে ১২ জনই নারী। বাকি ১০ জন পুরুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩ দশমিক ৮৭ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় ভাইরাসটিতে মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। আর সবমিলিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৫২১ জনের মৃত্যু হয়েছে।

 


এ জাতীয় আরো খবর...