শিরোনামঃ
ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, সেটা নিশ্চিত করবে সরকার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী সালমান শাহকে নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

কীভাবে বুঝবেন সঙ্গী মিথ্যা বলছে

নিজস্ব প্রতিবেদক / ১৭০ বার
প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫

অনেকেই আছেন সম্পর্কে থাকা অবস্থায় গোপনীয়তার আশ্রয় নেন। সঙ্গীর কাছ থেকে অনেক কিছু লুকান। অথচ সম্পর্ক স্বচ্ছতা খুবই জরুরি। দুজনের মধ্যে কেউ একজন যদি দিনের পর দিন মিথ্যা কথা বলেন তাহলে এক সময় সম্পর্কে ফাটল ধরে। আপনার সঙ্গী যদি বিভিন্ন সময়ে মিথ্যা কথা বলেন তাহলে সাবধান হোন।  সঙ্গী যদি আপনার কাছে মিথ্যা বলে সেটা বোঝা কঠিন নয়। একটু চোখ-কান খোলা রাখলেই সঙ্গী মিথ্যে বলছেন নাকি, সেটা ধরে ফেলতে পারেন। যেমন-

মুখভঙ্গি
মিথ্যা বলতে গিয়ে অনেকেরই মুখভঙ্গি বদলে যায়। কেউ ঘন ঘন ঠোঁট কামড়ান, কেউ আবার ঠোঁট চেপে ধরেন। অনেকের মতে, এগুলি মিথ্যা বলার লক্ষণ হতে পারে।

কথা আটকে যাওয়া
মিথ্যা কথা বললে শরীরের নানান হরমোন একসঙ্গে সক্রিয় হয়ে ওঠে। তাই অনেকে মিথ্যার আশ্রয় নেওয়ার সময় কিংবা মিথ্যা কথা বলার সময় একটু আটকে আটকে যেতে পারেন। তাদের কথায় ফ্লো থাকে না।

হাতের ভঙ্গি
মিথ্যা কথা বলার সময় হাতের ভঙ্গিও বদলে যেতে পারে। সত্যি বলার সময় হাতের ভঙ্গিতে তেমন কোনও বদল আসে না। মিথ্যা বলার সময় হাতের ভঙ্গি বদলে যায়। কারণ মিথ্যা বললে সংশ্লিষ্ট ব্যক্তিকে কাল্পনিক ঘটনা বানাতে হয়। এতে মস্তিষ্কের স্বাভাবিক কাজকর্ম কিছুটা ব্যাহত হয়। তাই হাতের সঞ্চালনে দেরি হয়।

দৃষ্টিতে বদল
মিথ্যা বলার সময় উল্টোদিকের মানুষটির চোখের দিকে সরাসরি তাকাতে অস্বস্তি বোধ করেন। কারণ যারা মিথ্যা কথা বলেন তাদের আত্মবিশ্বাসের অভাব হয়। তারা চোখে চোখ রেখে কথা বলতে পারেন না।


এ জাতীয় আরো খবর...