শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

৯ দফা দাবিতে রাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক / ১৮২ বার
প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা, পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপসহ ৯ দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। ‘রাবি সংস্কার আন্দোলন’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তাদের দাবি তুলে ধরছেন।

রোববার দুপুর ১টায় এই প্রতিবেদন লেখার সময় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এর আগে, সকাল ১০টা থেকে তারা বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হন। পরে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে এসে অবস্থান নেন

তাদের অন্য দাবিগুলো হলো- পরীক্ষায় রোলবিহীন খাতা মূল্যায়ন ও খাতা চ্যালেঞ্জের সুযোগ নিশ্চিত; ক্যাম্পাসে সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা; বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রকে ৫০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ চিকিৎসা কেন্দ্র হিসেবে কার্যকর; প্রশাসনিক সব কার্যক্রম ডিজিটাল ও অনলাইনভিত্তিক করা (ক্যাশলেস ক্যাম্পাস); ডাইনিংয়ে মানসম্মত খাবারের জন্য পর্যাপ্ত ভর্তুকি দেওয়া; কেন্দ্রীয় গ্রন্থাগারের অবকাঠামোগত ও প্রযুক্তিগত সংস্কার এবং পূর্ণাঙ্গ টিএসসিসি দ্রুত কার্যকর করা।

বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা, ‘সিন্ডিকেটের গদিতে আগুন জ্বালো একসাথে’; ‘আমাদের দাবি মানতে হবে’; ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’; ‘সিন্ডিকেট না মুক্তি, মুক্তি মুক্তি’; ‘এই মুহূর্তে দরকার, রাবি সংস্কার’ ইত্যাদি স্লোগান দেন।‌

আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী সামসাদ জাহান বলেন, আমাদের ৯ দফা দাবি যৌক্তিক। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাবো।


এ জাতীয় আরো খবর...