শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

জকসু রোডম্যাপসহ তিন দাবিতে ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক / ১৭৮ বার
প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ক্যাফেটেরিয়ার মানোন্নয়ন ও ‘ফুড কার্ড’ কার্যক্রম দ্রুত চালুর দাবিতে তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবিগুলো তুলে ধরেন সংগঠনটির দপ্তর সম্পাদক কাজী আহাদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক চর্চা ও শিক্ষার্থীদের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করতে ছাত্র সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৮ সালের জুলাই বিপ্লবের অন্যতম দাবি ছিল নিয়মিত ও অংশগ্রহণমূলক ছাত্র সংসদ নির্বাচন। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে এ বিষয়ে কার্যক্রম শুরু হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।’

তিনি আরও বলেন, ‘প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর এই বিশ্ববিদ্যালয়ে কোনো গণতান্ত্রিক প্ল্যাটফর্ম না থাকায় তারা প্রতিনিধিত্ববিহীন অবস্থায় রয়েছে। এটি প্রশাসনের সদিচ্ছার অভাব এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকার উপেক্ষার স্পষ্ট উদাহরণ।’

সংগঠনটি অভিযোগ করে জানায়, ক্যাম্পাসে থাকা একমাত্র ক্যাফেটেরিয়ার পরিবেশ অত্যন্ত নাজুক। সেখানে নেই মানসম্মত খাবার, নেই পর্যাপ্ত পানি ফিল্টার বা বসার জায়গা। দীর্ঘদিন আগে ঘোষিত ‘ফুড কার্ড’ কার্যক্রম এখনো বাস্তবায়িত হয়নি, বরং তা কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ রয়ে গেছে।

এ অবস্থায় ছাত্র অধিকার পরিষদ তাদের তিন দফা দাবিতে জোর দিয়েছে, নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে; ক্যাফেটেরিয়ার পরিবেশ ও সেবার মানোন্নয়ন করে শিক্ষার্থীবান্ধব অবকাঠামো নিশ্চিত করতে হবে; ‘ফুড কার্ড’ কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করে শিক্ষার্থীদের স্বল্পমূল্যে মানসম্মত খাবার নিশ্চিত করতে হবে।

সংগঠনটি প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ‘এই দাবিগুলো শিক্ষার্থীদের ন্যায্য অধিকারসংক্রান্ত। প্রশাসন যদি অবিলম্বে বাস্তবসম্মত পদক্ষেপ না নেয়, তাহলে আমরা বৃহত্তর ছাত্রস্বার্থে গণতান্ত্রিক আন্দোলনে যেতে বাধ্য হব। এর দায়ভার সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয়

প্রশাসনকেই নিতে হবে।’

সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রব্বিসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর...