শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

বায়ার্নের বিপক্ষে লড়াই করে হারল ব্রাজিলের ফ্লামেঙ্গো

নিজস্ব প্রতিবেদক / ১৫৯ বার
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫

ফিফা ক্লাব বিশ্বকাপে এবার শুরু থেকেই আলো কেড়ে নিয়েছে ব্রাজিলের দলগুলো। নকআউট পর্বে এসেও সেটা ধরে রেখেছে তারা, বায়ার্ন মিউনিখের বিপক্ষে ফ্লামেঙ্গো হেরেছে বটে, কিন্তু লড়াই করেছে শেষ পর্যন্ত। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে রোববার বায়ার্ন মিউনিখের কাছে ৪-২ গোলে হেরেছে দলটা।

ব্রাজিলের ‘দাপট’ বলতেই হচ্ছে। কারণ বলের দখল থেকে শট, সব কিছুতেই ফ্লামেঙ্গোরই দাপট ছিল সবচেয়ে বেশি। যদিও শুরু থেকেই বায়ার্ন জোরালো আক্রমণ চালায় এবং প্রথম ১০ মিনিটেই দুই গোল করে এগিয়ে যায়।

ম্যাচের ষষ্ঠ মিনিটে কর্নার থেকে পুলগার নিজেদের জালে বল ঢুকিয়ে ফ্লামেঙ্গোকে বিপাকে ফেলে দেন। তিন মিনিট পর কেইন নিচু শটে গোল করে ব্যবধান বাড়ান।

তবে ফ্লামেঙ্গো হার মানেনি। ২০ মিনিটের মধ্যেই লুইজ আরাউজোর শট ঠেকান বায়ার্নের গোলরক্ষক মানুয়েল নয়্যার।

কুলিং ব্রেকের পর গেরসন দুর্দান্ত শটে ফ্লামেঙ্গোর হয়ে একটি গোল শোধ করেন। গেরসনের শটে বল বার ঘেঁষে জালে ঢুকে গ্যালারিতে উল্লাসের জোয়ার আসে। তবে বিরতির আগেই গোরেতস্কা দূর থেকে জোরালো শটে গোল করে বায়ার্নের ব্যবধান আবারও বাড়িয়ে নেন।

দ্বিতীয়ার্ধে ফ্লামেঙ্গো আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৫৫ মিনিটে জর্জিনহো পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-২ করেন। তখন ম্যাচ জমে ওঠে। ফ্লামেঙ্গো দ্রুত আক্রমণ চালিয়ে সমতা ফেরানোর চেষ্টা করছিল।

কিন্তু ৭৩ মিনিটে কেইন আবারও নিচু শটে গোল করে ফ্লামেঙ্গোর সব আশা শেষ করে দেন। ম্যাচের পর কেইন বলেন, এটা কঠিন ম্যাচ ছিল। গরমের মধ্যে ভালো দল নিয়ে খেলতে হয়েছে। বড় সময় আমরা ভালো খেলেছি। কিন্তু ওরা বারবার ফিরে আসার চেষ্টা করেছে। চতুর্থ গোলটা খুব দরকার ছিল, সেটাই আমাদের স্বস্তি এনে দেয়।

এই জয়ের ফলে বায়ার্ন মিউনিখ ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজির মুখোমুখি হবে।


এ জাতীয় আরো খবর...