শিরোনামঃ
খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ দেশে বেড়েছে জ্বর-সর্দির রোগী, ঝুঁকিতে শিশুরা বান্দরবানে শুরু জুমের ধান কাটার উৎসব মদিনায় হুথিদের ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পথশিশুরা ভালো একটি জীবনের দাবি রাখে: ডেপুটি স্পিকার দুর্যোগ-সংকটে দ্রুত সহায়তা পৌঁছাতে কাজ করছে সরকার: উপদেষ্টা স্বপন আখতারুজ্জামান শুধু জামায়াতের নন, মেহনতি মানুষের নেতা: জামায়াত আমির সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গিয়েছেন সেনাপ্রধান ক্রীড়া কার্ড ও ভাতার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

ক্রীড়া কার্ড ও ভাতার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৪ বার
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, ক্রীড়া কার্ড ও ভাতা বাবদ ২০০ কোটি টাকা আলাদা করে বরাদ্দ দেয়া হয়েছে। তিনি বলেন, ‘মোট ৫০০ ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেয়া হবে।’ রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ডের সুবিধার আওতায় আনতে পরিবহন মালিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা জানান তিন। এ সময় তিনি জানান, রেলপথ-বিমান-সড়কপথসহ বিভিন্ন ক্ষেত্রে ক্রীড়াবিদদের সুযোগ সুবিধা দিবে সরকার। পেশাদারিত্ব নিশ্চিত করতে চায় সরকার।

ক্রীড়া কার্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেয়া হয়েছে ও ভাতার আওতায় আনা হয়েছে। মোট ৫০০ ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেয়া হবে। এরই মধ্যে ৩১ জনকে ভাতা থেকে অব্যহতি দেয়া হয়েছে। ৪ মাস পর পর অ্যাথলেটদের পারফরম্যান্স মূল্যায়ন করে এই তালিকা হালনাগাদ করা হবে। প্রতি চারমাস পরপর কিছু বাদ পড়বে বা নতুন করে অন্তর্ভুক্ত হবে।’

তিনি বলেন, ‘শিগগিরই ৯৫ জনকে নতুন করে সংযোজন করছি। এখনো পর্যাপ্ত ক্রীড়াবিদ পাওয়া যায়নি, তাই ৫০০ জনের কোটা এখনো পূরণ হয়নি। ভালো ক্রীড়াবিদ পেলে অন্তর্ভুক্ত করা হবে।’

ব্যক্তিগত কারণে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি-এ কথা আগেও বলা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ভুল সিদ্ধান্ত যেন আর নেয়া না হয়, সে বিষয়ে সচেতন থাকা হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

এশিয়ান গেমস প্রসঙ্গে তিনি বলেন, ‘এশিয়ান গেমস বা ফুটবলের সার্বিক ফল নিয়ে খুব বেশি হতাশ না। প্রাথমিকভাবে ফল হতাশাজনক হলেও, ভুল থেকে শিখতে তাই। এনএসসির মূল্যায়ন কমিটি করতে বলা হয়েছে, রিপোর্ট পেলে সার্বিক বিষয় তুলে ধরবো।’

তিনি বলেন, ‘৫ বছর পর অলিম্পিকে পদকের জন্য লড়াই করবে বাংলাদেশ। এশিয়ান গেমসহ বছরব্যাপী ট্রেনিং দেয়া হবে। ক্রীড়াবিদদের নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করবে সরকার।’


এ জাতীয় আরো খবর...