শিরোনামঃ
নিরাপত্তা হুমকি অনুধাবনে উদ্বেগজনক ব্যর্থতা ১,০৬২ কোটি টাকার সম্পদ জব্দ; হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়েছে দুদক প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির হবে: ধর্মমন্ত্রী বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ বাংলাদেশের: বিজ্ঞানমন্ত্রী পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ৫৭৮টি মোটরসাইকেল কেনা হবে নতুন একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে ইউএন ট্যুরিজমের সহযোগিতা চায় বাংলাদেশ গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে ইউএন ট্যুরিজমের সহযোগিতা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক / ১৪ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বাংলাদেশের পর্যটন খাতের সার্বিক উন্নয়নে, বিশেষত পর্যটন অবকাঠামো উন্নয়ন এবং দেশের পর্যটন গন্তব্যসমূহকে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিত করে তুলতে ইউএন ট্যুরিজমের সহযোগিতা কামনা করেছেন।

মঙ্গলবার এক তথ্যবিবরণীতে জানানো হয়, গতকাল (সোমবার) কানাডার মন্ট্রিলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) সদর দপ্তরে অনুষ্ঠিত ৭ম ওয়ার্ল্ডওয়াইড এয়ার ট্রান্সপোর্ট কনফারেন্সের সাইডলাইনে ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুয়াইসের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে একথা বলেন।

মন্ত্রী বাংলাদেশের পর্যটনের অপার সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, দেশের সমুদ্রসৈকত, ম্যানগ্রোভ বনাঞ্চল, পাহাড়ি অঞ্চল, ইকো-ট্যুরিজম আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এসব পর্যটন আকর্ষণ বাংলাদেশের পর্যটন খাতে বিদেশী বিনিয়োগের জন্যও অত্যন্ত সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি করেছে বলে তিনি উল্লেখ করেন।

মহাসচিব বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনা ও দূরদর্শী উদ্যোগের প্রশংসা করেন। এছাড়া, বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটনবিষয়ক একটি আয়োজনের হোস্ট হওয়ার বিষয়টি বিবেচনা করার প্রস্তাব দেন। এ ক্ষেত্রে ইউএন ট্যুরিজমের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাসও প্রদান করেন তিনি।

বৈঠকে মন্ত্রী বাংলাদেশের পর্যটনের অপার সম্ভাবনাকে দেখতে ইউএন ট্যুরিজমের মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং শাইখা আল নুয়াইস এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।


এ জাতীয় আরো খবর...