শিরোনামঃ
নিরাপত্তা হুমকি অনুধাবনে উদ্বেগজনক ব্যর্থতা ১,০৬২ কোটি টাকার সম্পদ জব্দ; হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়েছে দুদক প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির হবে: ধর্মমন্ত্রী বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ বাংলাদেশের: বিজ্ঞানমন্ত্রী পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ৫৭৮টি মোটরসাইকেল কেনা হবে নতুন একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে ইউএন ট্যুরিজমের সহযোগিতা চায় বাংলাদেশ গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

১,০৬২ কোটি টাকার সম্পদ জব্দ; হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক / ১৩ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন দুদক সচিব মো. সাইদুর রহমান খান।

এদিকে, ১,০৬২ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ করেছে দুদক। এ ছাড়া যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের সম্পদের খোঁজ পেয়েছে সংস্থাটি। এ বিষয়ে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্টের (এমএলএআর) মাধ্যমে তথ্য চেয়েছে দুদক।

দুদক সচিব জানান, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ পর্যন্ত মোট ২৪টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১৭টি মামলার তদন্ত চলছে এবং সাতটির অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করা হয়েছে। এ ছাড়া পূর্বাচলে প্লট বরাদ্দসংক্রান্ত ছয়টি মামলার রায় হয়েছে।

দুদকের তথ্য অনুযায়ী, এসব মামলার অনুসন্ধান ও তদন্তের অংশ হিসেবে পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট ১,০৬২ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। জব্দ করা স্থাবর সম্পদের মধ্যে রয়েছে পূর্বাচলে ৬০ কাঠা জমি, বারিধারায় একটি বিলাসবহুল বাড়ি, নয়টি অভিজাত ফ্ল্যাট এবং ২০৪.৪০ শতাংশ জমি। এ ছাড়া সংশ্লিষ্ট ১৫ জনের বিরুদ্ধে ইমিগ্রেশন ব্লক দেওয়া হয়েছে।

দুদক সচিব আরও জানান, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে যুক্তরাষ্ট্রে নতুন করে সম্পদের সন্ধান পেয়েছে কমিশন। এসব সম্পদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্টের (এমএলএআর) মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে।

দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, এসব মামলাকে অগ্রাধিকার দিয়ে আলাদা তদন্তকারী ও অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। কমিশন নিয়মিত তদন্তের অগ্রগতি পর্যালোচনা করছে। মামলার সংখ্যা বাড়ানোর চেয়ে আদালতে টেকসইভাবে প্রমাণ উপস্থাপনের জন্য তথ্য-উপাত্ত ও নথিপত্র সংগ্রহে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিদেশে অবস্থানরত আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে দুদক জানায়, রেড নোটিশ জারির আবেদন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের কাছে পাঠানো হয়। এর উদ্দেশ্য আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া। তবে তাদের কবে নাগাদ দেশে ফেরানো সম্ভব হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেনি সংস্থাটি।

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সংসদ সদস্য এবং দেশটির সাবেক মন্ত্রী হওয়ায় তার বিরুদ্ধে রেড নোটিশ জারির সুযোগ নিয়ে জানতে চাইলে দুদক সচিব বলেন, সংস্থাটির নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইন্টারপোলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়।

এদিকে, শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুদকে এ পর্যন্ত মোট ১৯টি অভিযোগ রয়েছে বলে জানানো হয়েছে। এর মধ্যে সাতটি অভিযোগ মামলার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে এবং ১২টি অভিযোগের অনুসন্ধান বা তদন্ত চলমান রয়েছে।

দুদক কর্মকর্তা জানান, এসব অভিযোগের মধ্যে কয়েকটি ভেঙে পৃথক মামলা করার সুযোগ রয়েছে। প্রাথমিকভাবে আরও ৩৭টি মামলা করার মতো অভিযোগ চিহ্নিত হয়েছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে মামলার চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয়। অভিযোগগুলো প্রমাণিত হলে মামলার সংখ্যা কম-বেশি হতে পারে।


এ জাতীয় আরো খবর...