শিরোনামঃ
বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার তেহরানে খামেনির জানাজায় রেকর্ড জনসমাগমের আশা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

স্ত্রীসহ সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামানের জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক / ১৪৪ বার
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫

ঢাকা, ৩০ জুন, ২০২৫ (বাসস): সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার স্ত্রী মোছা. হোসনে আরা বেগমের নামে থাকা জমি ও প্লট জব্দের আদেশ দিয়েছে আদালত।

এছাড়া নুরুজ্জামান আহমেদ ও তার স্ত্রী মোছা. হোসনে আরা বেগমের নামে থাকা ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয়া হয়েছে।

দুদকের পৃথক আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ এ  তথ্য জানান।

জব্দ হওয়া সম্পত্তিগুলোর মধ্যে নুরুজ্জামানের গাজিপুরের পূর্বাচল নতুন শহরে দশ কাঠার একটি প্লট ও লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলায় সাত শতক জমি। নুরুজ্জামানের স্ত্রী হোসনে আরা বেগমের নামে থাকা লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলায় ১১৬ শতক জমি।

অবরুদ্ধের আদেশ দেওয়া ব্যাংক হিসাবের মধ্যে নুরুজ্জামান আহমেদের নামে থাকা ৩২ টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এসব ব্যাংক হিসাবে ৬ কোটি ২৬ লাখ টাকা রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন।

অপর দিকে নুরুজ্জামানের স্ত্রী হোসনে আরা বেগমের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এসব ব্যাংক হিসাবে ৮১ লাখ ৬৫ হাজার টাকা রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার স্ত্রী মোছা. হোসনে আরা ও ছেলে মো. রাকিবুজ্জামান আহমেদের নামে পৃথক তিনটি মামলা করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)


এ জাতীয় আরো খবর...