শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

যশোরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন প্রকৌশলী ও সাব-কন্ট্রাকটরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১৪৬ বার
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

যশোরের সার্কিট হাউস পাড়ার নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ১ জুলাই) সকাল ১১টার দিকে ‘বিল্ডিং ফর ফিউচার লিমিটেড’-এর অধীনে নির্মাণাধীন ইকবাল মঞ্জিল ভবনের পঞ্চম তলার সানসেট (ব্যালকনির অংশ) ভেঙে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে দুজন প্রকৌশলী এবং একজন সাব-কন্ট্রাকটর রয়েছেন। তারা হলেন—প্রকৌশলী আজিজুর রহমান (৩৫, দিনাজপুর), প্রকৌশলী মিজানুর রহমান মিজান (৪০, কুষ্টিয়া) এবং সাব-কন্ট্রাকটর নুরু (৪৫, চাঁপাইনবাবগঞ্জ)।

দুর্ঘটনার সময় ভবনের কাজ করছিলেন ইলেকট্রিক মিস্ত্রি মুজিবুর রহমান। তিনি জানান, ভবনের পঞ্চম তলার সানসেট হঠাৎ ধসে পড়ে এবং তিনজন নিচে পড়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শাকিরুল ইসলাম জানান, মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তিনজনেরই মৃত্যু হয়েছে।

বিল্ডিং ফর ফিউচার লিমিটেড কোম্পানির ম্যানেজার বাবলু রহমান নিশ্চিত করেছেন, ২০১০ সাল থেকে ভবনটির নির্মাণ কাজ চলছিল।


এ জাতীয় আরো খবর...