শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

আর্সেনালে যোগ দিলেন ইউরোজয়ী মার্টিন জুবিমেন্দি

নিজস্ব প্রতিবেদক / ১৬১ বার
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫
আর্সেনালে যোগ দিলেন মার্টিন জুবিমেন্দি

শেষ পর্যন্ত মার্টিন জুবিমেন্দিকে দলে ভিড়িয়েছে আর্সেনাল। প্রায় ৬০ মিলিয়ন পাউন্ড খরচ করে রিয়াল সোসিয়েদাদ থেকে এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে দলে টেনেছে গানাররা। এর আগে তারা চেলসি থেকে ৫ মিলিয়নে গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে দলে ভিড়িয়েছে।

২৬ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার জুবিমেন্দি রিয়াল সোসিয়েদাদের একাডেমি থেকেই উঠে এসেছেন এবং পরবর্তীতে মূল দলে নিয়মিত হয়ে ওঠেন। ক্লাবটির হয়ে তিনি মোট ২৩৬ ম্যাচে মাঠে নেমে করেছেন ১০টি গোল। এবার পাঁচ বছরের চুক্তিতে যোগ দিলেন আর্সেনালে।

আর্সেনালে যোগ দিয়ে এই মিডফিল্ডার বলেন, ।এটা আমার ক্যারিয়ারের এক বিশাল মুহূর্ত। আমি এমন একটি ক্লাব খুঁজছিলাম, যাদের খেলার ধরণ আমার সাথে মানিয়ে যায়। আর্সেনালে পা রেখেই বুঝে গেছি, এই ক্লাব ও দল কতটা বড়। তাদের সাম্প্রতিক পারফরম্যান্স আমাকে অনুপ্রাণিত করেছে এবং আমি বিশ্বাস করি সেরা সময়টা এখনও আসেনি।’

গত মৌসুমে লা লিগায় ১১তম স্থান পাওয়া সোসিয়েদাদ ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৪-১ গোলে হেরে বিদায় নেয়। সেই ম্যাচেও মাঠে ছিলেন মার্টিন জুবিমেন্দি। তবে আন্তর্জাতিক পর্যায়ে তিনি ছিলেন স্পেনের ইউরো ২০২৪ জয়ী দলের অংশ। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে রদ্রির বদলি হিসেবে মাঠে নামেন।


এ জাতীয় আরো খবর...