শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক / ৩৫০ বার
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপকে সামনে রেখে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশের যুবারা। জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকার যুব দলকে নিয়ে চলতি মাসে এই সিরিজ মাঠে গড়াবে। মোট ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগ ফরম্যাটে। যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে তিনবার করে মুখোমুখি হবে।

লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল লড়বে ফাইনালে। আগামী ২৫ জুলাই শুরু হচ্ছে তিনজাতি এই টুর্নামেন্ট। সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশ দল পরদিন (২৬ জুলাই) একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ জুলাই, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ম্যাচটি হবে হারারে স্পোর্টস ক্লাবে।

প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায়। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট, যার মাধ্যমে ১৬ দিনব্যাপী এই ত্রিদেশীয় সিরিজের পর্দা নামবে। ২০২৬ যুব বিশ্বকাপ সামনে রেখে তরুণ ক্রিকেটারদের জন্য এটি একটি বড় মঞ্চ হয়ে উঠতে পারে এই সিরিজ।

ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি

তারিখ ম্যাচ ভেন্যু
২৫ জুলাই জিম্বাবুয়ে—দক্ষিণ আফ্রিকা সানরাইজ স্পোর্টস ক্লাব
২৬ জুলাই দক্ষিণ আফ্রিকা—বাংলাদেশ  সানরাইজ স্পোর্টস ক্লাব
২৮ জুলাই জিম্বাবুয়ে—বাংলাদেশ হারারে স্পোর্টস ক্লাব
২৯ জুলাই জিম্বাবুয়ে—দক্ষিণ আফ্রিকা হারারে স্পোর্টস ক্লাব
৩১ জুলাই বাংলাদেশ—দক্ষিণ আফ্রিকা হারারে স্পোর্টস ক্লাব
১ আগস্ট জিম্বাবুয়ে—বাংলাদেশ হারারে স্পোর্টস ক্লাব
৪ আগস্ট জিম্বাবুয়ে—দক্ষিণ আফ্রিকা হারারে স্পোর্টস ক্লাব
৬ আগস্ট দক্ষিণ আফ্রিকা—বাংলাদেশ হারারে স্পোর্টস ক্লাব
৮ আগস্ট জিম্বাবুয়ে—বাংলাদেশ হারারে স্পোর্টস ক্লাব
১০ আগস্ট ফাইনাল হারারে স্পোর্টস ক্লাব


এ জাতীয় আরো খবর...