শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

ব্রাজিল কোচ আনচেলত্তির ১ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক / ১৮৫ বার
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫

স্পেন ছেড়ে যাওয়ার পর পুরোনো এক মামলায় শাস্তি পেয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। কর ফাঁকির দায়ে ইতালিয়ান এই কিংবদন্তি কোচকে এক বছরের কারাদণ্ড দিয়েছে স্পেনের এক আদালত। তার বিরুদ্ধে এই কর ফাঁকির অভিযোগ ২০১৪ সালের, যখন তিনি প্রথম মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন। ২০১৪ থেকে ২০১৫ পর্যন্ত আনচেলত্তি ইমেজ-স্বত্ব বাবদ ১০ লাখ ইউরোর বেশি আয়ের ওপর কর ফাঁকি দেন বলে অভিযোগ আনে স্পেনের কর কার্যালয়।

গত বছরের মার্চে আনচেলত্তির ৪ বছর ৯ মাসের কারাদণ্ড ও ৩২ লাখ ইউরো জরিমানার আবেদন করেন স্পেনের সরকারি কৌঁসুলিরা। অভিযোগে বলা হয়, তিনি শুধু ক্লাবের দেয়া বেতনের কথা জানিয়েছিলেন এবং ট্যাক্স রিটার্নে তার ইমেজ-স্বত্ব থেকে আয় বাদ দিয়েছিলেন।

ক্যারিয়ারে দারুণ সফল এই ইতালিয়ান কোচ অবশ্য শুরু থেকেই তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। বিচারকার্জের প্রথম দিনে সাক্ষ্য দেওয়ার সময় ইচ্ছাকৃতভাবে কর ফাঁকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

তিনি আদালতকে জানান যে, ক্লাবের পরামর্শে রিয়াল মাদ্রিদে যোগদানের সময় একটি ফার্ম স্থাপন করা হয়েছিল, যাতে তিনি তার ছয় মিলিয়ন ইউরোর বার্ষিক বেতনের ১৫ শতাংশ ইমেজ রাইটস হিসেবে সংগ্রহ করতে পারেন। এবং তিনি কখনো বুঝতে পারেননি এর ফলে তিনি কম কর দিতে পারবেন।


এ জাতীয় আরো খবর...