শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

নোয়াখালীতে পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক / ১৩৫ বার
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

নোয়াখালীতে গত দুই দিনের টানা বৃষ্টিতে বাড়তে থাকা পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে এখনও শহরের বিভিন্ন সড়কে ও পাড়া-মহল্লার নিচু বাসা-বাড়ির আঙ্গিনায় এবং মেঝেতে পানি রয়েছে। এতে এখনও কমেনি দুর্ভোগ।

আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১১ জুলাই) ভোর ৬টা পর্যন্ত ১৮ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা গত তিন দিনের তুলনায় সর্বনিম্ন। বৃষ্টি না হলে আগামী ২-৩ দিনের মধ্যে সড়ক ও নিচু এলাকার পানি পুরোপুরি সরে যাওয়ার আশা করছে স্থানীয়রা।

এদিকে, বৃষ্টি কমলেও জলাবদ্ধতায় এখনও ভোগান্তি কমেনি। সড়কে পানি জমে থাকায় খানাখন্দে পড়ে বিকল হচ্ছে হালকা যানবহন। শহরের নিচু এলাকায় বাসা বাড়িতে এখনও পানি থাকায় দুর্ভোগ পোহাচ্ছে নাগরিকরা। খোঁজ নিয়ে জানা যায়, জেলার সদর, কবিরহাট ও কোম্পানীগঞ্জের বেশ কিছু ইউনিয়নে এখনও মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পানি নামতে শুরু করায় বিভিন্নস্থানে সংশ্লিষ্টরা কাজ করছে। বৃষ্টি না থাকলে আগামী ২-৩ দিনের মধ্যে শহরের পানি সরে যাবে। তারপরও শনিবার পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।


এ জাতীয় আরো খবর...