শিরোনামঃ
বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার তেহরানে খামেনির জানাজায় রেকর্ড জনসমাগমের আশা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

ফেনীতে বন্যা: প্লাবিত শতাধিক গ্রাম, ভোগান্তি যেন কাটছেই না

নিজস্ব প্রতিবেদক / ১১২ বার
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় ফেনীর ফুলগাজী ও পরশুরামের মানুষের সময় কাটছে চরম অনিশ্চয়তায়। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে দুর্গত এলাকার বাসিন্দাদের।

এই দুই উপজেলায় বানের জল কিছুটা কমলেও নতুনভাবে প্লাবিত হয়েছে সদর ও ছাগলনাইয়ার নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা। সবশেষ পাওয়া খবরে জানা গেছে— মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের ২১টি স্থান ভেঙে এ পর্যন্ত ৪ উপজেলার অন্তত ১০৯টি গ্রাম প্লাবিত হয়েছে।

বাড়িঘরে পানি ওঠায় আশ্রয়কেন্দ্র অবস্থান নিয়েছেন অনেকে। খোলা হয়েছে ১৬১টি আশ্রয় কেন্দ্র। শুকনো খাবারসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করছে স্থানীয় প্রশাসন।

পানি ওঠায় এখনও বন্ধ ফেনী-পরশুরাম সড়কে যান চলাচল। ফুলগাজী ও পরশুরামের অনেক এলাকা গত দু’দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃষ্টি ও উজানের ঢল কমে আসায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি গতকাল সন্ধ্যা থেকে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।


এ জাতীয় আরো খবর...