শিরোনামঃ
দুবাইয়ে দুই রোবটের ‘বিয়ে’, সামাজিক মাধ্যমে চাঞ্চল্য নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, চারজনের যাবজ্জীবন বিরোধী দলের পাশাপাশি সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি দেশে বেকার টাই-পরা লোকের সংখ্যা বাড়ছে: এনামুল হক ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর আগের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন করার প্রত্যাশা সিইসির
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

অফিসে কেমন পোশাক পরবেন

নিজস্ব প্রতিবেদক / ২০৭ বার
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

পোশাক শুধু ব্যক্তির রুচির ব্যাপার নয়, এটি আরাম এবং আপনার স্টাইলের সমন্বয়। আপনি যে অফিসেই কাজ করুন না কেন, সে অনুযায়ী সঠিক পোশাক পরলেই আপনার রুচিশীল ব্যক্তিত্ব ফুটে উঠবে।

তবে অফিসের প্রতিদিনের পোশাকে থাকা চাই নিজস্বতা। খুব দামি পোশাক বা নামি ব্র্যান্ডের হতে হবে তা কিন্তু নয়। আবহাওয়া আর ফ্যাশন, দুটির সমন্বয় ঘটিয়ে নিজের মতো করে পোশাক বেছে নিতে পারলেই হলো। তাহলে আসুন জেনে নেওয়া যাক অফিসে কেমন পোশাক আপনার ব্যক্তিত্বকে আরও শক্তিশালী করবে-

কর্মজীবী নারীদের যেহেতু সময়ের অভাব সবচেয়ে বেশি, তাই পোশাক এমন হওয়া উচিত যা আরামদায়ক ও কাজের পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অফিসে সারা দিন কাজের মধ্যে থাকতে হয়, তাই আঁটোসাঁটোর চেয়ে একটু ঢিলেঢালা পোশাক বেছে নিলে ভালো। এতে শরীরে আর্দ্রতা জমবে না। ঘেমে ভিজে গেলেও অফিসের এসির বাতাসে সহজেই শুকিয়ে যাবে।

প্রতিদিন পরার জন্য ফতুয়া, সিঙ্গেল কামিজ, মিডি ড্রেস, স্কার্ট, কো-অর্ডস, টি-শার্ট, টিউনিক অথবা কাফতানসহ ক্যাজুয়াল ঘরানার পোশাক বেছে নিতে পারেন। অফিসের অনুষ্ঠান থাকলে সেখানে শাড়ি পরতে পারেন। হালকা রঙের সুতি, তাতঁ বা কোটার শাড়ি কিংবা পাতলা কাজের সিল্ক বা জর্জেট শাড়ি কর্মক্ষত্রে বেশ মানানসই।

আজকাল অনেক নারী শাড়ির চেয়ে সালোয়ার-কামিজ ব্যবহারে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে শাড়ির বদলে কুর্তি ও শার্ট জাতীয় পোশাকও পরতে পারেন। সাধারণ কাটের ঢিলেঢালা কামিজের সঙ্গে প্যান্ট কাটিং সালোয়ার সারা দিনের জন্য বেশ আরাম ও স্বস্তিদায়ক পোশাক হতে পারে। এই পোশাকগুলো অনুষ্ঠানের জন্যও উপযোগী হবে। কিন্তু যে পোশাকই পরুন না কেন পোশাক নির্বাচনের সময় মাথায় রাখবেন আপনার পোশাকটি যেন মার্জিত হয়।


এ জাতীয় আরো খবর...